1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বছরে ২০০ কোটি টাকার মাছের বেচাকেনা, বদলে যাচ্ছে পাঁচ শতাধিক পরিবারের জীবিকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’ হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ

অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ জনাব মো. মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা শিক্ষক সমাজ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম ঘটনার বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার ওপরও আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষক নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট