1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বছরে ২০০ কোটি টাকার মাছের বেচাকেনা, বদলে যাচ্ছে পাঁচ শতাধিক পরিবারের জীবিকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ড্রেজার ও বাল্কহেডের মালিকদের মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।

 

পরে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক অপর ব্যক্তি ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

 

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—রুবেল (২৭), রিপন (২৫), নোমান মিয়া (২২), মো. আব্বাস (৩৮), পরশ মনি হাওলাদার (৪০), সুমন হাওলাদার ও মো. খলিল। তাঁরা ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

 

তিনি জানান, পরিবেশ ও নদীর সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, পরিবেশ ও নদী রক্ষায় ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন উচ্চ আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট