1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

পটুয়াখালীতে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘পৌর বিদ্যানিকেতন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌরশহরে আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন’-এর নতুন ভবন ও ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে শহরের প্রাণকেন্দ্র হাউজিং মাঠ এলাকায় পটুয়াখালী পৌরসভার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. জুয়েল রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার।

এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সুধীজন ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. জুয়েল রানা জানান, নতুন ভবন ও ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা উপযোগী অবকাঠামো, উন্নত শ্রেণিকক্ষ এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। এতে পটুয়াখালী পৌরশহরের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট