1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

কলাপাড়ায় জমি বিরোধে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোহন তালুকদার (৪০) নামের এক জেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহত মোহন তালুকদার জানান, প্রায় দুই বছর আগে একই গ্রামের মিজানুর তালুকদারের কাছ থেকে মৌখিক চুক্তির মাধ্যমে প্রায় ৯০ শতাংশ জমি দুই লাখ টাকায় কেনার কথা হয়। এ সময় তিনি বায়না হিসেবে এক লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন। পরে জানতে পারেন, ওই জমি সরকারি খাস জমি এবং বিক্রেতার নামে রেকর্ডভুক্ত নয়। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং তা আদালত পর্যন্ত গড়ায়। আদালতে সংশ্লিষ্ট জমি খাস জমি হিসেবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন মোহন।

মোহনের অভিযোগ, বুধবার রাতে পার্শ্ববর্তী খালে মাছ ধরে বাড়ি ফেরার পথে বাড়ির প্রবেশমুখে পৌঁছালে মিজানুর তালুকদার, রাসেল মাতুব্বর, সজিব তালুকদার, করিম মাতুব্বর ও মিজানুর হাওলাদার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিজানুর তালুকদার। তিনি বলেন, “ঘটনার সময় আমি আদালতের কাজে পটুয়াখালী ছিলাম। রাত ৯টার দিকে বাড়িতে ফিরেছি। মোহনের ওপর কোনো হামলা হয়নি। তবে জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে।”

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট