1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা ২০২৬’ শীর্ষক এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও COALS Global-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অভিযানে অংশগ্রহণকারীরা সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন। একই সঙ্গে পর্যটক ও স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ, বিপিএম (সেবা), কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ এবং কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেফ শরীফ। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

COALS Global-এর পক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেহেরিন মাজিদ এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুইনুল আহসান ফয়সাল কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কুয়াকাটা গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে তারা মত দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট