1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ

ভোলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প: ২৯৭ জন পেলেন চোখের সেবা, ৬৪ জনের ছানি অপারেশন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

চোখ মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল ও অমূল্য অঙ্গ। সুস্থ চোখ শুধু দৃষ্টিশক্তিই নয়, মানুষের জীবনযাত্রার মানও নির্ধারণ করে। সেই উপলব্ধি থেকেই ভোলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের আয়োজন করা হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অরবিস ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় পরিচালিত কম্প্রেহেন্সিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট-এর আওতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও নিজাম হাসিনা ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট এলাকার ভেদুরিয়া ইউনিয়নে এ বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে মোট ২৯৭ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৬৪ জন রোগীর চোখের ছানি বিনামূল্যে অপারেশন করা হয় এবং অপারেশনের পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধসেবাও নিশ্চিত করা হয়।

আয়োজকরা জানান, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো—অর্থের অভাবে যেসব মানুষ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত হন, তাদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা। বিশেষ করে ছানি রোগে আক্রান্ত বয়স্ক ও অসচ্ছল মানুষদের দৃষ্টিশক্তি ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফেরাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অভিজ্ঞ ও দক্ষ চক্ষু চিকিৎসকরা।

ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মল্লিক মেহেদী ও শাবনূর আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পারসন মো. আলমগীর হোসেনসহ গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু ক্যাম্প আয়োজনের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট