1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে যুবদলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়ে মির্জাগঞ্জ উপজেলায় যুবদলের উদ্যোগে একটি নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনের অন্তর্গত মির্জাগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত ‘যুবদল নির্বাচনী প্রচারণা টিম–পটুয়াখালী-১’ এর উদ্যোগে এটি সম্পন্ন হয়।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গণনা শেষ হওয়া এবং কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন। মির্জাগঞ্জকে আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে অন্তত ৯০ শতাংশ ভোট কাস্ট নিশ্চিত করতে হবে এবং এর মধ্যে কমপক্ষে ৭৫ শতাংশ ভোট আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে আনতে হবে।”

অনুষ্ঠানের প্রধান বক্তা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ.বি.এম মহসিন বিশ্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী কৌশল ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ সামসের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী আতাউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মো. রিয়াজ, অ্যাডভোকেট এম.এ. মজিদ (মানিক) ও সাইফ খান মিজান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন, সিদ্দিক চৌধুরী ও আব্দুর রহিম চান। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট