1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

আরও এক দশক ক্ষমতায় থাকার আগ্রহ প্রকাশ এল সালভাদরের প্রেসিডেন্ট বুকেলের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে বলেছেন, সুযোগ পেলে তিনি আরও ১০ বছর ক্ষমতায় থাকতে প্রস্তুত। ২০১৯ সালে ক্ষমতায় আসা বুকেলে বর্তমানে দ্বিতীয় মেয়াদে রয়েছেন, যা সমালোচকদের মতে সংবিধানবিরোধী।

রয়টার্স জানায়, সোমবার স্প্যানিশ ইউটিউবার দ্যগ্রেফগকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নাইব বুকেলে বলেন, “যদি সিদ্ধান্তটা আমার ওপর থাকত, আমি আরও ১০ বছর ক্ষমতায় থাকতাম।” তিনি জানান, এর আগে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে একমত হয়েছিলেন যে ২০২৯ সালে রাজনীতি ছেড়ে দেবেন।

এল সালভাদরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ২০২৭ সালে, যার মাধ্যমে ২০৩৩ সাল পর্যন্ত দেশের নেতৃত্ব নির্ধারিত হবে। চলতি বছরের জুলাইয়ে ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রিত কংগ্রেস সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর করে এবং মেয়াদসীমা বাতিল করে। এর ফলে বুকেলে তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

তবে দেশি-বিদেশি আইন বিশেষজ্ঞরা এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এল সালভাদরের সংবিধানের অন্তত ছয়টি অনুচ্ছেদে ধারাবাহিক পুনর্নির্বাচন নিষিদ্ধ রয়েছে বলে তারা উল্লেখ করেন।

২০২৪ সালের শুরুতে সাংবিধানিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বুকেলে বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। ৪৪ বছর বয়সী এই সাবেক জনসংযোগকর্মী কঠোর অপরাধবিরোধী নীতির মাধ্যমে হত্যাকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হওয়ায় বিশ্বের সর্বোচ্চ জনপ্রিয়তার নেতাদের একজন হিসেবে পরিচিত।

তবে সমালোচকদের অভিযোগ, এই সাফল্যের বিনিময়ে নাগরিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে বহু মানুষকে ইচ্ছামতো আটক করা হয়েছে, এমনকি নির্যাতন ও হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

নিজেকে এক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে “বিশ্বের সবচেয়ে কুল স্বৈরশাসক” হিসেবে আখ্যায়িত করা বুকেলে সাক্ষাৎকারে বলেন, তিনি এল সালভাদরে কোনো স্বৈরতন্ত্র কায়েম করতে চান না। তাঁর ভাষায়, তিনি ক্ষমতায় থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণই।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট