1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

আমতলীতে যৌথবাহিনির অভিযানে ৩টি সিএনজি ও ২টি মোটরসাইকেল জব্দ, ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর আমতলী উপজেলায় যৌথবাহিনির চেকপোস্ট অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি, ২টি মোটরসাইকেল ও ১টি মিনি ট্রাক জব্দ করা হয়েছে এবং একটি অবৈধ ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আমতলী উপজেলায় সম্প্রতি অনুষ্ঠিত যৌথবাহিনির চেকপোস্ট অভিযানে ১২টি মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মোট ১৮৯টি মোটরসাইকেল, ৯টি বাস, ৭টি প্রাইভেটকার, ৫টি ট্রাক, ২২টি মাইক্রোবাস, ৯টি সিএনজি এবং ১৯টি মাহিন্দ্রা যানবাহন তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি, ২টি মোটরসাইকেল ও ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।

এদিকে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়ায় অবস্থিত বিজয় এন্ড শিশির (বনানী ব্রিকস) ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে দেখা যায়, ভাটাটির কোনও লাইসেন্স নেই এবং সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন আমতলী সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম। অভিযানে ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। সিনিয়র সহকারী কমিশনার জানান, “অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সরকারি জমির অবৈধ ব্যবহার বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হবে।”

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, যানবাহনের অনিয়ম ও অবৈধ ইটভাটা পরিচালনা আইনশৃঙ্খলা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট