1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

মাথাল’ প্রতীকের প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা এস. এম. আমজাদ হোসেনের মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী-২ (বাউফল) আসনে ‘মাথাল’ প্রতীকের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস. এম. আমজাদ হোসেন বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত আনুমানিক একটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

জানা গেছে, মরহুম সন্ধ্যার পর নিজ বাড়িতে শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে তাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল লেবুখালী ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা এস. এম. আমজাদ হোসেন জীবনের দীর্ঘ সময় বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি কৃষকদের অধিকার নিয়ে সোচ্চার হয়ে ওঠেন। ২০১০ সালে তিনি গণসংহতি আন্দোলনের অঙ্গসংগঠন কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হন এবং পরবর্তীতে মূল দলে যোগ দেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ছিলেন।

গণসংহতি আন্দোলনের নেতৃত্ব মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দলীয় সূত্র জানায়, তার লাশ শুক্রবার বিকালে নিজ এলাকায় নিয়ে আসা হবে এবং শনিবার কালাইয়া ইউনিয়নে শেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট