1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে দল থেকে বহিষ্কার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দেশটির সর্বোচ্চ দুর্নীতি দমন সংস্থা সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইনস্পেকশন (CCDI) এ তথ্য জানিয়েছে।

CCDI-এর পৃথক দুই বিবৃতিতে জানানো হয়, বহিষ্কৃত কর্মকর্তারা হলেন ওয়াং জিয়ানজুন, চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান, এবং সু জিয়ানপিং, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের (NDRC) সাবেক ভাইস ডিরেক্টর।

কমিশন জানিয়েছে, উভয় কর্মকর্তা “দলীয় শৃঙ্খলা ও রাষ্ট্রের আইন গুরুতরভাবে লঙ্ঘন করেছেন” এবং তাদের বিরুদ্ধে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে দলীয় সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই ব্যাপক দুর্নীতি দমন অভিযান পরিচালনা করে আসছেন, যার আওতায় সরকারি, আর্থিক এবং সামরিক খাতের বহু কর্মকর্তা বরখাস্ত বা শাস্তির মুখোমুখি হয়েছেন।

CCDI জানিয়েছে, ওয়াং ও সু—দুজনের বিরুদ্ধেই পৃথক ফৌজদারি তদন্ত শুরু হয়েছে এবং তাদের মামলাগুলো সংশ্লিষ্ট বিচার বিভাগে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট