1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পেলেন: প্রতিক্রিয়ায় বললেন ‘আমি বিস্মিত’

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার জন্য নিরলস সংগ্রামের স্বীকৃতি হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি তাকে এ সম্মান জানিয়েছে। পুরস্কারের খবর জানার পর মাচাদো প্রতিক্রিয়ায় বলেন, “আমি বিস্মিত।”

এএফপি নিউজ এজেন্সিকে পাঠানো এক ভিডিওতে মাচাদোর এই প্রতিক্রিয়া প্রকাশ করেছে তার প্রেস টিম। ভিডিওতে দেখা যায়, তিনি ভেনেজুয়েলার নির্বাসিত প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুটিয়াকে ফোনে বলেন, “আমি বিস্মিত।” জবাবে গঞ্জালেজ বলেন, “আমরাও উচ্ছ্বসিত। এটা কী! আমি বিশ্বাস করতে পারছি না।”

নরওয়েজিয়ান নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতার পক্ষে নির্ভীক ভূমিকার জন্য মাচাদোকে ২০২৫ সালের শান্তিতে নোবেল প্রদান করা হয়েছে। কমিটি বলেছে, দেশটিতে দীর্ঘদিন ধরে চলা একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র ও মানবাধিকারের দাবিতে মাচাদোর অবিচল অবস্থান আন্তর্জাতিকভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাচাদো ভেনেজুয়েলার বিরোধীদল ‘ভেন্তে ভেনেজুয়েলা’র নেতা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিরোধী জোটের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, যদিও সরকার তার প্রার্থিতা বাতিল করে। এরপর থেকেই তিনি রাজনৈতিক নিপীড়ন ও হুমকির মুখে রয়েছেন। বর্তমানে তিনি দেশটির গণতান্ত্রিক পুনর্গঠনের আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে কাজ করছেন।

আন্তর্জাতিক মহল মাচাদোর পুরস্কারপ্রাপ্তিকে ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ পুরস্কার লাতিন আমেরিকার স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নতুন উদ্দীপনা যোগ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট