1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার লংগদুতে অস্ত্র-চাঁদার টাকাসহ জেএসএস কালেক্টর আটক কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

 গ্রাসবার্গ খনির দুর্ঘটনায় বৈশ্বিক তামা সরবরাহ পূর্বাভাস কমাল গোল্ডম্যান স্যাক্স

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

ইন্দোনেশিয়ার গ্রাসবার্গ তামা খনিতে কাদাধসে উৎপাদন ব্যাহত হওয়ায় ২০২৫ ও ২০২৬ সালের বৈশ্বিক তামা সরবরাহের পূর্বাভাস কমিয়েছে গোল্ডম্যান স্যাক্স। বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এ খনির উৎপাদন ঘাটতি বৈশ্বিক বাজারে ঘাটতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৮ সেপ্টেম্বর গ্রাসবার্গ খনিতে ভারী কাদা প্রবাহে শ্রমিকরা আটকে পড়েন এবং খনির বড় একটি অংশ বন্ধ হয়ে যায়। খনি পরিচালনাকারী ফ্রিপোর্ট-ম্যাকমোরান ঘটনাটির পর ‘ফোর্স মেজর’ ঘোষণা করে। গোল্ডম্যান স্যাক্স জানায়, এ ঘটনার ফলে বৈশ্বিক তামা সরবরাহে মোট ৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন ঘাটতি তৈরি হতে পারে।

২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ১ লাখ ৬০ হাজার টন এবং ২০২৬ সালে ২ লাখ টনেরও বেশি সরবরাহ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। শুধু গ্রাসবার্গ খনির উৎপাদনই ২০২৫ সালে ২ লাখ ৫০ থেকে ২ লাখ ৬০ হাজার টন এবং ২০২৬ সালে প্রায় ২ লাখ ৭০ হাজার টন কমতে পারে।

গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে, খনির একটি অপ্রভাবিত অংশ চলতি বছরের শেষ দিকে আংশিকভাবে পুনরায় চালু হতে পারে, তবে পুরো উৎপাদন পুনরায় শুরু হতে সময় লাগবে ২০২৬ পর্যন্ত। এ ঘাটতির ফলে ২০২৫ সালে বৈশ্বিক তামা সরবরাহে পূর্বাভাসিত ১ লাখ ৫ হাজার টনের উদ্বৃত্ত ঘুরে গিয়ে ৫৫ হাজার ৫০০ টনের ঘাটতি তৈরি হবে।

তামার দাম ইতোমধ্যে লন্ডন মেটাল এক্সচেঞ্জে বাড়তে শুরু করেছে। ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ দাম টনপ্রতি ১০ হাজার ২০০ থেকে ১০ হাজার ৫০০ ডলারের মধ্যে স্থিত হতে পারে বলে ব্যাংকটির পূর্বাভাস। দীর্ঘমেয়াদে ২০২৭ সালের মধ্যে টনপ্রতি দাম ১০ হাজার ৭৫০ ডলার ছাড়াবে বলেও তারা জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গ্রাসবার্গ ছাড়াও কঙ্গোর কামোয়া-কাকুলা ও চিলির এল টেনিয়েন্তে খনিতে উৎপাদন বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক বাজারে তামার দাম আরও অস্থির হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট