1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত কলাপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গলাচিপায় যৌথ অভিযানে ৫০ লাখ রেনুপোনা জব্দ, মূল্য প্রায় ২ কোটি টাকা কুয়াকাটা সৈকতে ১৬৩টি অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে অবমুক্ত পটুয়াখালীতে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ’ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন পটুয়াখালীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পটুয়াখালীতে মায়ানমার থেকে আনা প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬ “শিশু আবিরার ‘বগা সেতু চাই’ বার্তার পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের উদ্যোগ”: সেতুমন্ত্রীর সরেজমিন পরিদর্শন মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

হারুন অর রশীদের সৃষ্টি ‘আমরা ভোলা জেলার মানুষ’, আবেগে ভাসছে শ্রোতারা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

ভোলার ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আবেগকে কেন্দ্র করে নির্মিত গান “আমরা ভোলা জেলার মানুষ” প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিক ও গীতিকবি হারুন অর রশীদের কথা, সুর ও নির্দেশনায় তৈরি এ গানটি প্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই চার লাখের বেশি দর্শক উপভোগ করেছেন।

গানটি ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি মাত্র একদিনেই দুই হাজারেরও বেশি ফেসবুক ওয়ালে শেয়ার হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে গানটির প্রমো বা প্রথম ২৭ সেকেন্ডের ক্লিপ, যা প্রকাশের পরপরই নয় লাখেরও বেশি মানুষ দেখেছেন।

সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী, ক্যামেরা ও এডিটিং টিম এ অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, ভোলার প্রতি মানুষের ভালোবাসা এবং স্থানীয় ঐতিহ্যের টানই গানটিকে এত দ্রুত জনপ্রিয় করে তুলেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী উত্তম ঘোষ, তালহা তালুকদার বাঁধন, রূপা দে, আমিরুল মোমিন মোমিন, প্রীতি দে, মেধা দত্ত ও সৃষ্টি। নৃত্যে অংশ নিয়েছেন প্রীয়াঙ্কা গুহ। এছাড়া এতে অভিনয় করেছেন ভোলার বেশ কিছু পরিচিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

গানটির অন্যতম গায়ক তালহা তালুকদার বাঁধন বলেন,
“ভোলাকে কাছ থেকে কিংবা দূর থেকে জানতে আগ্রহীদের জন্য গানটি হয়ে উঠছে এক বিশেষ মাধ্যম।”

গানের রচয়িতা ও সুরকার, চ্যানেল আইয়ের ভোলা প্রতিনিধি, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত আধুনিক গানের গীতিকার হারুন অর রশীদ বলেন,
“আমি চেয়েছি ভোলার মানুষ, প্রকৃতি আর ঐতিহ্যকে একটি গানের মধ্যে ধারণ করতে। ভোলাকে যারা জানেন না, তারাও যেন এই গান শুনে ভোলাকে অনুভব করতে পারেন। ভোলার মানুষের ভালোবাসাই এ গানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এ সাফল্য ভোলার সকল মানুষের।”

ভোলা জেলা কালচারাল অফিসার তানভীর রহমান বলেন,
“গানটিতে ভোলাকে অনন্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি শুধু একটি গান নয়, বরং ভোলার সংস্কৃতির জীবন্ত পরিচয় বহন করছে। ইতোমধ্যে আমরা গানটি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগে পাঠানোর উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িতরা আশা প্রকাশ করেছেন,
“আমরা ভোলা জেলার মানুষ” গানটি শুধু ভোলার সীমারেখায় সীমাবদ্ধ থাকবে না; বরং সারা দেশের মানুষের কাছে ভোলার সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল পরিচয় হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট