1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

দলীয় প্রভাবে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

 

 

পাটগ্রাম উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নে দলীয় প্রভাব দেখিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। উপজেলার সাহেবডাঙা এলাকার বাসায় বৃহস্পতিবার দুপুরে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ওমর ফরুক। তিনি বলেন, পৈতৃক সূত্রে জমির মালিক হিসেবে ২৫ শতাংশ জমি আমাদের দখলে ও দীর্ঘদিন হতে চাষাবাদ করে আসছি। ওই জমি শ্রীরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন রুবেল গত ৫ আগস্টের পর থেকে দখলে নিতে চেষ্টা করে আসছে। অন্যের কাছে কেনা জমি দাবি করে দীর্ঘদিন থেকে রুবেল বিরোধ করে আসছেন। এ ঘটনায় ফারুক বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন রয়েছে। গত ২৯ জানুয়ারি সকালে শতাধিক সশস্ত্র লোকজন নিয়ে জমিতে লাগানো ইরি ধান ক্ষেত নষ্ট করে রুবেল। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাটগ্রাম-হাতীবান্ধা এলাকার নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, বিএনপি নেতা শওকত হায়াত প্রধান বাবু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরনকে জানানো হয়। বিএনপির নেতারা অন্যায়ভাবে জমি দখলে না নিতে রুবেলকে নিষেধ করে। নিষেধ অমান্য করে ওই জমির ক্ষেত নষ্ট করে দখল করে রুবেল। এসব ঘটনায় ওমর ফরুক বাদী হয়ে পাটগ্রাম থানায় ২৯ জানুয়ারি একটি মামলা দেওয়া হয়। অন্যায়ভাবে জমি দখলের ঘটনায় এ সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন ওমর ফারুক।
এ ব্যাপারে জয়নুল আবেদীন রুবেল বলেন, ‘জমি দখল করি নাই। জমি আমার বাবার। আমার দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। বিষয়টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাদেরকে অবগত করেছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট