1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন কোস্টগার্ড

ভোলা প্রতিনিধি।।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

 

ভোলায় ২ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

গতকাল মধ্য রাত থেকে আজ সকাল পর্যন্ত সদর উপজেলার মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এবং গুইঙ্গারহাট এলাকায় যৌথ অভিজান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিন জোনের ল্যাফট্যান্টেট কমান্ডার অপারেশন রিফাত আহমেদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাত ১ টা হতে আজ দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের এর সমন্বয়ে ভোলার সদর থানাধীন মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এবং গুইঙ্গারহাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালে ২ টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, ১ টি চায়নিজ কুড়াল, ১ টি চাপাতি, ১ টি ডেগার, ১ টি হকস্ট্রিক, ১ টি খুর, ২ টি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ৫ টি গ্রিফ ওয়াটার, ১২০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২ টি ল্যাপটপ, ১ টি পাসপোর্ট, ২ টি পেনড্রাইভ, ২ ড্রাইভিং লাইসেন্স এবং নগদ টাকা ৪,৬২,০৬০/০০ (টাকা চার লক্ষ বাষট্টি হাজার ষাট মাত্র) সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ রাসেল , পাভেল বিশ্বান, গৌতম বনিক , মোঃ লিটন, মোঃ মাহবুব, এবং পারুল বেগম।
পরবর্তীতে জব্দকৃত সকল আলমতসহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট