1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব।

ভোলার ভেদুরিয়ায় অসহায় কৃষকদের ধান কেটে নিয়েছে আনিছ মাল

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপি থেকে সদ্য বহিস্কৃত মৃত আবদুল ওয়াদুদের ছেলে আলোচিত আনিছ মালের থেমে নেই সন্ত্রাসী কর্যক্রম। ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, এবার আনিছ মাল নজর দিয়েছে অসহায় কৃষকদের অনেক কষ্টে চাষাবাদ করা ফসলের উপর। সুত্রে জানাগেছে, ভেদুরিয়া ইউনিয়নের মোঃ ইদ্রিস ও মোঃ নাজিম উদ্দিন বিচ্ছিন্ন চর করিমুদ্দিনে রেকর্ড সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলো। গত ৫ আগষ্ট সরকার পতনের পর ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে আনিছ মাল, আবদুস সাত্তার ও আকবর হোসেনের। বিগত দিনে এ চক্রের লোকেরা জমির মালিক ইদ্রিস ও নাজিম উদ্দিনকে তাদের ভোগ দখলীয় জমি হতে উৎখাত করার জন্য বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই এ জমির মালিকদের উৎখাত করতে না পেরে। গত ২৭ ও ২৮ নভেম্বর একটি সন্ত্রাসী বাহিনীকে ভারা করে চর করিমুদ্দিনে ইদ্রিস ও নাজিম উদ্দিনের জমিতে চাষাবাদ করা ৩ একর জমির সকল ধানগুলো কেটে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানাগেছে, ওই ধানগুলো বর্তমানে স্থানীয় হাজির হাট বাজারে সোহেল পন্ডিতের ঘরের সামনে রাখা আছে। এ ব্যপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট