1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

আরটিভি’র কথিত সাংবাদিকসহ মাদক সম্রাট সাগরের বাড়ি থেকে গ্রেপ্তার-৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

আরটিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম মাদক সেবনকালে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার (১৭ই নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মাদক সেবনকালে তার বসত ঘরের গোপন কক্ষ থেকে কথিত এ সাংবাদিককে আটক করে থানা পুলিশ। সূত্র জানায়, একটি মামলার এজহারনামীয় আসামী ভাস্কর হোম। সেই মামলায় তার বাসায় পুলিশ অভিযান চালাতে গেলে গোপন কক্ষে মাদক সেবন অবস্থায় তাকে পাওয়া যায়।

এদিকে চৌধুরী ভাস্কর হোমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫৭ জনের নামে বিস্ফোরক আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম. ইদ্রিস আলী। বিগত ২০২০ সালের প্রেসক্লাবের দু’টি ঘটনা উল্লেখ করে মামলা করেন সিনিয়র এ সাংবাদিক।
মামলার সূত্রের বরাতে জানা যায়, ২০২০ সালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর, সিন্দুরখান, মির্জাপুর ও কালাপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থান হতে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে শ্রীমঙ্গল শহরের ব্যাটারী চালিত টমটম হতে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়সহ জমিজমা দখল, সরকারি বরাদ্দ লুটপাট ও বিভিন্ন অপকর্মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রতিবাদ করলে সাংবাদিক এম. ইদ্রিস আলীর উপর ক্ষিপ্ত হয়ে উঠেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও অপরাধ চক্রের সাথে সম্পৃক্ত কিছু গণমাধ্যমকর্মী।

অন্যদিকে শ্রীমঙ্গলের মাদক সম্রাট সাগর রবিদাসর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করে তার বসতবাড়ি থেকে তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান থানা পুলিশ।
আটককৃতরা হলেন পৌর এলাকার আরামবাগ এলাকার মৃত দশরথ রবিদাস এর ছেলে স্বপন রবিদাস (২৭) ও মেয়ে মমতা রানী দাস (২৪), এবং মৃত দশরথ রবিদাস এর স্ত্রী ময়না রবিদাস।
জব্দকৃত ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, মূল্য ৫০০/-(পাঁচশত) টাকা ও গাঁজা বিক্রয়ের নগদ ৩৫,৯৬১ (পঁয়ত্রিশ হাজার নয়শত একষট্টি) টাকা উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “‘আরটিভির কথিত সাংবাদিক ভাষ্কর হোমকে আটক করা হয়েছে। তিনি একটি মামলার এজহার নামীয় আসামি।’ অন্য এক অভিযানে মাদক সম্রাট সাগর রবিদাসের মা ভাই ও বোন সহ তিন জনকে আটক করে আজ সোমবার আসামিদ্বকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট