1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

আশুলিয়ায় ডিস ব্যাবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই এর অভিযোগ

মো,সোহাগ হাওলাদার
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

 

 

সাভারের আশুলিয়ায় ডিস ব্যাবসা দখল নিতে নাজমুল মোল্লা (৩৫) নামের এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী নাজমুল মোল্লা (৩৫) আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে।তাহার এলাকায় ডিস ও ইন্টারনেটের ব্যবসা রয়েছে।

অভিযুক্তরা হলো- আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মজিবর মোল্লার ছেলে কাদের মোল্লা (৪৫), একই এলাকার মাসুম আলীর ছেলে কামরুল মোল্লা (২২)সহ মোঃ সোহাগ মোল্লা (২৮), মোঃ সাদ্দাম হোসেন (২৪), আব্বাস আলী (৩৪) ও মিঠুন মোল্লা (২৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী বাসা ভাড়া, ইন্টারনেট ও ডিস বিল নিয়ে বাসায় ফেরার পথে নরসিংহপুর বুড়িপাড়ার মোল্লা পাড়া এলাকায় একটি গলির ভিতর থেকে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ ইট দিয়া এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

ভুক্তভোগী নাজমুল জানান, দীর্ঘ ২২ বছর ধরে তিনি এই এলাকায় ডিস ব্যবসা পরিচালনা করে আসছেন। শুক্রবার রাতে ওই এলাকা থেকে ডিস বিল তুলে তিনি বাড়ি ফিরছিলেন। পথে বুড়িপাড়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কাদের মোল্লার নেতৃত্বে আরো পাঁচজন নাজমুলকে গতিরোধ করে এবং ডিস বিল কেন তুলতে গেছে জানতে চায়। পরে এর প্রতিবাদ করে তাকে এলোপাতারি ভাবে মারধর করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এলে তারা চলে যায়। এ সময় তার কাছে থাকা ডিস বিলের ৩৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন (আইফোন) নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।

তিনি আরো জানান, প্রতি মাসে তাদেরকে ৫০ হাজার করে চাদা দিতে হবে,চাদা না দেওয়ায় ‘গত ৭ অক্টোবর রাতেও নাজমুলের ডিস লাইনের তার কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে ওই ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব না হওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ডিস ব্যবসায়ী থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট