1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিশুকে বাঁচাতে সিএনজির যাত্রী নিহত-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক পারাপারের সময় একটি শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ বুধবার সকালর দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পাঁচজনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের পূর্ব মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭)ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)।

আহতরা হলেন—মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গিরিন্দ্র দেবের ছেলে সৈকত দেব (১৮), পূর্ব মাইজদিহি গ্রামের আলামাছ মিয়ার ছেলে রাব্বী (১৮), পৃর্ব মাইজদিহি গ্রামের মজিদ মিয়ার ছেলে সিএনজি চালক জুয়েল আহমদ (২০) ও ভানুগাছ বাজারের সুলেমান মিয়ার মেয়ে জান্নাতুল (১১)। তাঁদেরকে গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ সরকারি কলেজের (প্রাক-নির্বাচনী পরীক্ষার্থী) আসছিল একটি অটোরিক্সায়। পথে ভানুগাছ বটতলা এলাকায় দৌড়ে একটি শিশু রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। পরে আল সায়েম ঘটনাস্থলে ও অমিত সূত্রধরকে সিলেট হাসপাতালে নেওয়ার পথে মারা য়ায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট