1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

গত এক বছরে প্রায় ২৭০ টি ফ্যাক্টরী বন্ধ হয়ে গেছে -বিজিএমইএ

মো,সোহাগ হাওলাদার,সাভার,ঢাকা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

আমরা একটি ব্যাপক পরিবর্তনের মাধ্যমে আজকের এই অবস্থায় এসেছি।আপনারা দেখেন ৮/৯ মাস আগেও প্রত্যেকটা শিল্পকারখানায় শ্রমিক নিয়োগের বিজ্ঞাপন থাকতো। এখন আমাদের শ্রমিক ভাই বোনদের কাজ দেওয়ার মত কোন অবস্থা নাই এর কারণ কি? গত এক বছরে প্রায় ২৭০টির মত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে।চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে বাচাতে শ্রমিক জনতার সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য কালে এই কথা বলেন বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে আশুলিয়ায় নরসিংহপুর বটতলার মাঠে চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে শ্রমিক জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত শ্রমিক জনতার সমাবেশে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফিবিসিসিআই-এর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদ। এসময় তার বক্তব্যে বলেন আমরা টিপিং বিল বাড়িয়েছি, হাজিরা বোনাস বাড়িয়েছি। শ্রমিকদের সাথে যাতে সুপারভাইজার বা লাইন চিপ খারাপ ব্যবহার না করে সেই বেপারেও সর্তক করেছি।

সভাপতিত্বে বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন আমি এই এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি আমার কথা শুনেন আপনারা কাছে যোগ দেন।

এসময় আরও উপস্তিত ছিলেন আল মুসলিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি আসকর দেওয়ান, আশুলিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ নুরুল ইসলাম, শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক দেওয়ান মোঃ জিল্লুর রহমান, ধামসোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাসান, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি রনি আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান মাস্টার,ইয়ারপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট