1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

পটুয়াখালীতে বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটি গঠনের দাবীতে মানববন্ধন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে গরীবের অন্ধের ষষ্টি অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি চক্ষু হাসপাতাল) জবরদখল মুক্ত করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য এডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন। তিনি বলেন, “অন্ধ কল্যাণ সমিতি জনগণের সেবার প্রতিষ্ঠান, কিন্তু এটি দখলদারিত্বের কারণে সংকটে পড়েছে। অবিলম্বে একটি স্বচ্ছ নির্বাচন ও পরিচালনা কমিটি গঠন করা উচিত।”

সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, বিশিষ্ট শ্রমিক সংগঠক মো. নাসির উদ্দিন খান, কমলাপুর ইউপি চেয়ারম্যান আঃ ছালাম মৃধা এবং অন্যান্য আজীবন সদস্যরাও এ সময় বক্তব্য দেন। তাঁরা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “এই সমিতি ও হাসপাতালকে অবৈধ দখলমুক্ত করে সঠিক নেতৃত্বের অধীনে পরিচালনা করতে হবে।”

মানববন্ধনে শতাধিক আজীবন সদস্যসহ স্থানীয় অনেক মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে আধা ঘণ্টা পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উক্ত সমিতির গঠিত বর্তমান কমিটির সভাপতি মোস্তাক আহমেদ পিনু এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটনের সমর্থনে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট