1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

কুয়াকাটায় হোটেল ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, ৩০ ভরি স্বর্ণসহ নগদ অর্থ লুট

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় হোটেল ব্যবসায়ী মো. মানিক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত তার দোতলা বাড়িতে এই সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডাকাত দল বাড়ির মালিক মানিক মিয়া, তার স্ত্রী ও কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর মানিক মিয়াকে বেধড়ক মারধর করে। প্রায় দেড় ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও ৪৮ হাজার টাকা লুট করে ডাকাতরা। অভিযুক্তদের সবাই মুখোশ পরা থাকায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

ঘটনার পর কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট