1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

উপাচার্য ও ট্রেজারার এর স্বেচ্ছায় পদত্যাগ

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অপরাহ্নে (সন্ধ্যার দিকে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব বরাবরে তিনি এ পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি ওইদিন রাতে তাদের পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত তাঁর পদত্যাগ পত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়েছেন। ড. স্বদেশ চন্দ্র সামন্ত ২০২১ সালের ১৭ মে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। অর্থাৎ তিন ৩ বছর ৩ মাস ১৫ দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আলী তাঁর পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। মোহাম্মদ আলী ২০২৩ সালের ৩০ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিযুক্ত হন।

এর আগে ৫ আগস্ট দুপুরের দিকে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর পরই ওইদিন সন্ধ্যায় পদত্যাগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।

এ ব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান জানান, উপাচার্য ও ট্রেজারার মহোদয় ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পদত্যাগ করেছেন।

তবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। এ পদ দুটি সাংবিধানিক পদ হওয়ায় পরবর্তী উপাচার্য ও ট্রেজারার নিযুক্ত না হওয়া পর্যন্ত শূণ্য থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট