1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

পটুয়াখালীতে দফায় ভাংচুর-অগ্নিসংযোগ ; শহরের ঝাউতলায় বিজয় উল্লাস

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে আওয়ামীলীগের দলীয় কার্যালয়, দলীয় এমপি-মেয়র ও নেতৃবৃন্দ’র বাসায় দফায় দফায় হামলা ও ভাংচুর-অগ্নিসংযোগ করা হয়েছে।ভেঙ্গে ফেলা হচ্ছে জেলা ও বিভিন্ন উপজেলায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালগুলো। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পরলে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা কারফিউ ভেঙ্গে রাস্তায় নেমে পড়েন এবং শহরের ঝাউতলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আনন্দ মিছিল করেন। এসময় তারা হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং বন্ধ হয়ে যায় শহরের দোকানপাট ও যানবাহন চলাচল।

বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা সদর রোডে অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা-ভাংচুর করে আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর পর পরই তারা শহরের ফোর লেনে স্থাপিত বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ এবং দৈনিক পটুয়াখালী প্রতিদিনের প্রকাশক গোলাম সরোয়ার বাদলের ব্যবসায়ী কার্যালয়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিফাত হাসান সজিব এর কার্যালয়। এছাড়াও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের খবর পাওয়া যাচ্ছে।

এছাড়া গলাচিপায় স্থানীয় এমপি এস.এম শাহজাদার বাসা ও আওয়ামীলীগ কার্যালয়, রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান মামুন খানের বাসা এবং উপজেলা আওয়ামীলীগের কার্যালয় হামলা ও ভাংচুর করা হয়, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয় ও পৌর মেয়র বিপুল হালদারের বাসায় হামলা ও লুটপাট করা হয়। এ ঘটনায় মেয়র বিপুল হালদার আহত হয়। হামলা ও ভাংচুর করা হয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমি গাজীর ব্যবসায়ী কার্যালয়। বাউফল উপজেলা ও পৌর আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর করা হয়। দুমকী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্বদেশ চন্দ্র সামন্ত’র বাসায় হামলা ও ভাংচুর করা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করা হয় এবং সকল সরকারি-বেসরকারি কার্যালয় থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলঅ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট