1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ডয়েচে ভেলের সাংবাদিক বললেন, ‘এমন ধ্বংসযজ্ঞ শিক্ষার্থীদের দ্বারা সম্ভব নয়’

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

সম্প্রতি বাংলাদেশ সফর শেষে কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট সহিংসতা ও পরবর্তী বাংলাদেশ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জার্মানভিক্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহ বলেছেন, ‘এমন ধ্বংসযজ্ঞ শিক্ষার্থীদের দ্বারা সম্ভব নয়।’

ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের আর্কাইভ ধ্বংস করে ফেলা হয়েছে। আমি যখন সেটা দেখলাম তখন আমার নিশ্চিত মনে হলো এটা সাধারণ শিক্ষার্থীদের কাজ না। আমিও বিশ্বাস করি এখানে তৃতীয়পক্ষ আছে, সেটা যেই হোক না কেন। তৃতীয়পক্ষটা কে সেটা আমি বলতে পারি না, তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। আন্দোলনকারীরাও বলছে তারা এই ধরনের সহিংসতার সঙ্গে যুক্ত নয়। এটা খুবই দুঃখজনক যে শান্তিপূর্ণ একটি আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো ‘

তার দেখা সহিংসতাকালে বাংলাদেশ ও বর্তমান পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে দেবারতি গুহ বলেন, ‘আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। কিছু সময় শিথিল করে কারফিউও চলছে। এখনও ঢাকা এবং ঢাকার বাইরে কিছু কর্মসূচি চলছে। আমি বাংলাদেশে থাকাকালীন হাসপাতালে গিয়েছি, যেখানে আহত অবস্থায় অনেকে চিকিৎসাধীন। সেখানে কেবল ছাত্র আছে তা নয়, পুলিশ এবং সাংবাদিকও রয়েছে। অন্তত চার জন সাংবাদিক নিহত হয়েছেন, আমাদের একজন প্রতিনিধিসহ অনেকে আহত হয়েছেন। আমার মনে হয়েছে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কিন্তু শোক, প্রতিবাদ এখনও চলছে। শুরুতে পূর্ণাঙ্গ কারফিউ, এরপর দিনের একটা সময় শিথিল করে কারফিউ দেওয়া চলছে। আমি নিজে বাইরে যাওয়ার সময় কারফিউ পাস ব্যবহার করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট