1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

হাটহাজারী মেডিকেল পরিদর্শনে এলেন স্বাস্থ্য মন্ত্রী

জাবেদ হোসাইন হাটহাজারী
  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। আজ শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে আকস্মিক হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন মন্ত্রী। সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবার মান কেমন, তা যাচাই করতে মন্ত্রীর এ সফর বলে জানা যায়।

হাটহাজারী হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নতিকরনের উদ্যোগের বিষয়টি অবগত হয়ে মন্ত্রী তা শিগগিরই বাস্তবানের আশ্বাস প্রদান করেন। এছাড়া, পৌরসভা সড়কে ১০ শয্যার নির্মিত হাটহাজারী ট্রমা সেন্টারে প্রয়োজনীয় জনবল বরাদ্দ ও সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (ভারপ্রাপ্ত) ডাঃ ইফতেখার আহমদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামানসহ বিভিন্নস্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট