1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ভাইবোনছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবার মানোন্নয়নের লক্ষে গণশুনানি অনুষ্ঠিত

নুরুল ইসলাম টুকু, খাগড়াছড়ি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সদর উপজেলার ৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবার মানোন্নয়নের লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন (মঙ্গরবার)২০২৪ ইং সকাল ১১ ঘটিকার সময় সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি এর আয়োজনে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সনাক এর সহ- সভাপতি অংসুই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন এর চেয়ারম্যান সুজন চাকমা।

এসময় প্রধান অতিথি বলেন ভাইবোনছড়া ইউনিয়ন সদর হাসপাতাল থেকে প্রায় ১৫ কিঃমিঃ দুরে তাই এই এলাকার জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন বিশেষ করে মা, বোন ও কিশোরদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং সহযোগিতা করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র সবসময়ই জনগনের পাশে ছিলো ভবিষ্যতে ও তাদের সেবার মান আরো দ্বিগুণ করে ইউনিয়ন পর্যায়ে মা,বোন ও কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করবেন।

এতে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা উপস্থিত মা,বোন ও কিশোরীদের উদ্দেশ্য স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ ও দিকনির্দেশনা প্রধান করেন।

টি আই বির জেলা কো- অর্ডিনেটর আব্দুর রহমান এর সন্ঞালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিজির সমন্নয়ক হিরা ত্রিপুরা,এসিজির সহ- সমন্নয়ক কামরুল হাসান ও ছকিনা বেগম।ভাইবোনছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা গন, সনাক এর সদস্য বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত মা,বোন,কিশোর-কিশোরী, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট