1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মুজিব পার্কে যুবক কে মারধর- গ্রেফতার ৩

তামিম রায়হান, সুনামগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

মুজিব পার্কে যুবক-যুবতীকে হয়রানি ও চাঁদা দাবি করা দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ । গত ১০/০৬/২০২৪ খ্রিঃ বিকাল ৫ ঘটিকায় সুনামগঞ্জ সদর মডেল থানাধীন সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর মুজিব পার্কে ২ জন যুবক যুবতী বসে গল্প করছিলেন। এমন সময় আপ্তাব উদ্দিন (৩২), পিতা- আজিজুর রহমান, সাং- জলিলপুর, আকাশ দাস (২০), পিতা- কৃষ্ণ দাস, মোঃ শফিকুল ইসলাম শরীফ (২০), পিতা- মোঃ আমির হোসেন, উভয় সাং- হিন্দু হাটি, বৈঠাখালী খেয়াঘাট, মল্লিকপুর, সহ অজ্ঞাতনামা ২/৩ জন সহ মোবাইল ফোন দিয়ে পিছন থেকে যুবক যুবতী র ভিডিও করতে থাকে এবং কাছে গিয়ে যুবক এর গেঞ্জি ধরে টানতে থাকে এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। আপ্তাব উদ্দিন নিজেকে অনলাইন সাংবাদিক পরিচয় দিয়ে তার সহযোগী অন্যান্যদের নিয়ে যুবককে চড় থাপ্পর মারতে থাকে। আসামিরা যুবতীর সাথে অশালীন আচরণ করতে থাকে। আসামিরা তাদের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাইয়া ২,০০০/- (দুই হাজার) টাকা চাঁদা দাবী করে। ভিকটিমের কাছে কোন টাকা পয়সা না থাকায় আসামিরা মোবাইল নাম্বারে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণের শর্তে যুবক যুবতীকে চড় থাপ্পর মেরে ছেড়ে দেয়। ঘটনাটি আপ্তাব উদ্দিনের সহযোগী অপর এক অজ্ঞাত বিবাদী মোবাইলে ভিডিও করে ধারন করে।

ঘটনার পরের দিন অর্থাৎ গত ১১/০৬/২০২৪ খ্রিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে উক্ত ভিডিওটি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হলে ঘটনার ভিকটিমকে শনাক্ত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে বর্নিত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়। পরবর্তীতে ভিকটিম উক্ত ঘটনার বিষয়ে নিজে বাদী হয়ে ১। আপ্তাব উদ্দিন (৩২), পিতা- আজিজুর রহমান, সাং- জলিলপুর, ২। আকাশ দাস (২০), পিতা- কৃষ্ণ দাস, ৩। মোঃ শফিকুল ইসলাম শরীফ (২০), পিতা- মোঃ আমির হোসেন, উভয় সাং- হিন্দু হাটি, বৈঠাখালী খেয়াঘাট, মল্লিকপুর, ৮নং ওয়ার্ড, সুনামগঞ্জ পৌরসভা, সর্ব থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করলে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়। মামলার রুজুর ২৪ ঘণ্টার মধ্যে মামলার এজাহার নামীয় ১, ২ ও ৩নং বিবাদী যথা ১। আপ্তাব উদ্দিন, ২। আকাশ দাস, ৩। মোঃ শফিকুল ইসলাম শরীফ দেরকে পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট