1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার

হাটহাজারীতে জেল ফেরত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে আবুল ফয়েজ (৫০) নামে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবুল ফয়েজ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজাদী বাজার এলাকার বাদশা মিয়া বাড়ির মৃত শামসুল আলমের ছেলে। তার এক ছেলে এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
রবিবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১ নম্বর রেলগেটের উত্তরে পশ্চিম পট্টি এলাকার মামুন সেন্টার নামক একটি ভাড়া বাসার ১২৬ নম্বর কক্ষ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করেছেন আবুল ফয়েজ আত্মহত্যা করেছেন।
আবুল ফয়েজের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ছয়মাস আগে একটি হত্যা মামলায় জামিনে আসেন। এর আগে ২০২২ সালের ১২ আগস্ট ফটিকছড়ির তার গ্রামের বাড়িতে সংঘটিত একটি হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হন এবং উক্ত হত্যা মামলার সাথে জড়িত ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রায় ১ বছর ১০ মাস জেল খেটে জামিনে আসেন। এরপর থেকে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টি এলাকার মামুন সেন্টার নামক একটি ভাড়া বাসায় একা বসবাস করে আসছিলেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট