1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

হাটহাজারীতে ফিরেছেন এভারেস্ট জয়ী বাবর আলী

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

এভারেস্ট জয় করে মাতৃভূমিতে ফিরেছেন বাবর আলী। প্রায় ১১ বছর পর তার মধ্য দিয়েই ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন তিনি। এভারেস্ট ও লোৎসে জয় করা একমাত্র বাংলাদেশী বাবর।আজ রাত ৯ টায় চট্টগ্রাম শাহজালাল বিমানবন্দরের পৌঁছান বাবর আলী।বিমানবন্দরে বাবর আলীকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানায় হাটহাজারী সহ চট্রগ্রামের সাধারণ মানুষ। এ সময় ছেলেকে ঘরে ফিরিয়ে নিতে বাবর আলীর মা-বাবাও এসেছিলেন।এসময় বাবর আলী গণমাধ্যমকে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সুস্থ শরীরে দেশে ফিরেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি দেশের হয়ে এই অর্জন করতে পেরে আমি খুশি।এর আগে, চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সাধারণত বেশ কয়েকদিন সময় লাগে।উল্লেখ্য, এমবিবিএস পাস করা বাবর পেশা হিসেবে ডাক্তারিতে থিতু হননি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। সাইক্লিংয়েও রয়েছে বাবরের আলাদা আগ্রহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট