1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ইয়াবা কারবারি আটক

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৭৫ পিচ ইয়াবাসহ জিয়াউর রহমান (৫৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের পরানপুর (পচানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। জিয়াউর রহমান হাজিনগর ইউনিয়নের হাসুয়া গুচ্ছগ্রাম এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার হাজিনগর ইউনিয়নের পরানপুর পচানিপাড়া এলাকায় দু’জন ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্হিতি টের পেয়ে দু’জন পালানোর সময় জিয়াউর রহমানকে পুলিশের সদস্যরা গ্রেপ্তার করে। পালিয়ে যাওয়া অপর ব্যক্তির নাম মাসুম। তিনি একই ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। জিয়াউর রহমানের দেহ তল্লাশি করলে কোমরে জড়ানো পলিথিন ব্যাগে রাখা ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। জিয়াউর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট