1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

মিতু সেতু চেরিট্যাবেল সোসাইটির উদ্যোগে তামাক বিরোধী অবস্থান কর্মসূচী পালিত

অরবিন্দ পোদ্দার, নলছিটি
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে মিতুসেতু চেরিট্যাবেল সোসাইটির উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তামাক বিরোধী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৫মে) সকাল ১০টায় নলছিটি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালিত হয়।

আন্তর্জাতিকভাবে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “Protecting children from tobacco industry interference” বাংলায় প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে, “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি”।

সভায় বক্তব্য রাখেন সুজন, সু-শাসনের জন্য নাগরিক’র সাধারণ সম্পাদক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মোঃ আমির হোসেন, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার দাস, মিতু সেতু চেরিট্যাবেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আকন, মানব সেবার নির্বাহী পরিচালক গাজী ডাঃ রেজাউল করিম, দুমাউসের প্রকল্প সমন্বয়কারী আবুল হাচান, হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আইটি সম্পাদক সাংবাদিক অরবিন্দ পোদ্দার তপু, নারী নেত্রী শাহনাজ পারভীন প্রমুখ।

প্রতিবছর সারাদেশে জোটের সদস্য সংগঠনগুলোর ন্যায় মিতু সেতু চেরিট্যাবেল সোসাইটি যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করে থাকে।

এরই প্রেক্ষিতে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় বাজেটে “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের মূল্য ও কর বৃদ্ধি করার দাবিতে” এ অবস্থান কর্মসূচী পালিত হযেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট