1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

সাভারে পুলিশের অভিযানে নারী পাচারকারী সহ গ্রেপ্তার-৫

সোহাগ হাওলাদার, সাভার,ঢাকা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির জন্য পতিতালয়ে বিক্রি করতে আটকে রাখা তিন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা তাদেরকে চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করতো বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ।

এর আগে বুধবার রাতে সাভারের ভরারী এলাকার পোড়া বাবুলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার গুয়াতলা গ্রামের মৃত এরফান ব্যাপারীর ছেলে খলিল বেপারী (৪২) ও তার স্ত্রী লাইলী বেগম (৩৫), বরিশাল জেলার উজিরপুর থানার বড়কোঠা গ্রামের মো. জালাল শরিফের মেয়ে তানজিলা আক্তার ফাতেমা (২৫), টাঙ্গাইল জেলার কালিহাতি গ্রামের সিংগাইর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৯) ও তার স্ত্রী মিথিলা আক্তার (২০)। তারা সবাই সাভারের ভরারী এলাকায় ভাড়া থেকে চাকরির প্রলোভন দেখিয়ে পতিতা পল্লিতে তরুণীদের বিক্রি করতো বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারীদের চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে পতিতালয় বিক্রির উদ্দেশ্যে আটকে রাখা তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার আসামিরা চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের সাভারের একটি ফ্ল্যাটে আটকে রাখে। প্রথমে তারা তাদের দিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে। পরে দৌলদিয়া, টাংগাইল ও ময়মনসিংহ এলাকায় তাদের বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট