1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে

চাঁদপুর পৌরসভা নির্বাচনে গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় ছুরিকাঘাতে ও অতিরিক্ত রক্তক্ষরণে মো. ইয়াছিন মোল্লা (১৮) নিহত হয়েছে। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরে ওই কেন্দ্রের বাইরে এই সহিংসতার ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত ইয়াছিনকে তার বন্ধুরা চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কর্তব্যরত চিকিৎসক নুরে আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পথে বাবুরহাট এলাকায় তার মৃত্যু হয়। নিহত ইয়াছিন শহরের কোড়ালিয়া রোডের মো. হারুন মোল্লার ছেলে। হারুন মোল্লা গ্রামীন ফোন সেন্টারে দারোয়ান। তার তিন ছেলের মধ্যে ইয়াছিন বড় এবং সে দর্জি কাজ করতো।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ওই যুবকের অবস্থা গুরুতর ছিল। ছুরিকাঘাতে তার গলার রগ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণেই ঢাকার নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

ইয়াছিনের বাবা হারুন মোল্লা জানান, তার ছেলে নির্বাচনী কেন্দ্রের সামনে যখন আসেন, তখনই সহিংসতার মধ্যে পড়ে গুরুতর আহত হন। তাকে ছুরিকাঘাত করে কোড়ালিয়ার মফিজ মিজির ছেলে মো. শাহাদাত মিজি (২০)।

ইয়াছিনের মা আমেনা বেগম জানান, তার ছেলে দর্জির কাজ করতো। নির্বাচনে ভোট দেওয়ার জন্যই মূলত সেখানে গিয়েছে। কিন্তু সহপাঠীরাই তার ছেলেকে কুপিয়ে মেরেছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, আমরা জানতে পেরেছি নিহত ইয়াছিন ও অভিযুক্ত শাহাদাত উভয়ই ব্লাকবোর্ড মার্কার সমর্থক। তাদের মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে তর্কের একপর্যায়ে এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের কাছে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মরদেহ থানায় আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট