1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

ভোলার ভেদুরিয়ায় চাঁদাবাজ লালমিয়া মুন্সির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালী ৩নং ওয়ার্ডের বিভিন্ন অসহায় লোকদের থেকে চাঁদা দাবী, মারধর ও হুমকী-ধামকির অভিযোগে তুলে লালমিয়া মুন্সি নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই এলাকার বিক্ষুদ্ধ জনগন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ওই এলাকার সেকান্দর আলীর ছেলে (ভোলার সাবেক পনি সম্পদ উপ-মন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান মিয়ার জমির চাষা) মোঃ ছাদেক অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর ওই এলাকার আছমত আলী সর্দারের ছেলে (পূর্বের আওয়ামীলীগ) স্ব-ঘোষিত সদ্য বিএনপিতে যোগদানকারী লালামিয়া মুন্সি বেপরোয়া হয়ে উঠেছে। আমার কাছ থেকে সে অন্যায় ভাবে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ চাঁদাকৃত টাকাকে কেন্দ্র করে লাল মিয়া মুন্সির সাথে আমার বাক-বিতন্ড হলে। এক পর্যায়ে স্থানীয় সের-ই-বাংলা বাজারে লালমিয়া মুন্সি তার পালিত সন্ত্রাসী বাহিনীদের সাথে নিয়ে আমার উপর হামলা চালায়। বর্তমানে সে ও তার ছেলেরা আমাকে হুমকী ধামকি দিয়ে বেড়াচ্ছে, যদি আমি তাকে চাঁদার টাকা না দেই তবে সে আমাকে বাড়ি হতে বের হতে দিবে না এবং তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় আমার উপর ফের হামলা চালাবে। অন্য দিকে সংবাদ সম্মেলনে ওই এলাকার শাহে আলমের রিক্সা চালাক ছেলে সুমন অভিযোগ করে বলেন, সাম্প্রতিকালে লালমিয়া মুন্সি তাকেও মারধর করে আহত করেছে। অন্যদিকে গত ১৬ অক্টোবর সন্ত্রাসী ও চাঁদাবাজ লালমিয়া মুন্সি ওই এলাকার সুলতান আহাম্মদের ছেলে আবদুর রশিদের কাছ থেকে ৭লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে চিকিৎসাধিন আবদুর রশিদ এ প্রতিবেদককে জানান, গত ১৬ অক্টোবর বিকেল সন্ত্রাসী লালমিয়া মুন্সি স্থানীয় ব্যাংকের হাট বাজারে একটি টিনের দোকানের সামনে তার দাবীকৃত চাঁদার টাকাকে কেন্দ্র করে বাক বিতন্ডের এক পর্যায়ে আমাকে টিন কাটার কাতানি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার পিঠে কোপ দেয়। পরে স্থানীয়রা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা আরো অভিযোগ করে বলেন, লালমিয়া মুন্সি বর্তমানে এলাকার মানুষের সাথে হিংশ্র জানোয়ারের মতো ব্যাবহার করছে। সে এলাকার মনুষকে মানুষই মনে করছে না। সে এক সময় করতো আওয়ামীলীগ। বর্তমানে সে বিএনপিতে যোগ দিয়েছে বলে এলাকায় নিজেকে জাহির করতেছে। বর্তমানে লালমিয়া মুন্সি বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েক করছে। তাই তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী, চাঁদাবাজ লালমিয়া মুন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা বিএনপি নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট