1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি ভোলা-২ আসনের সাবেক এমপি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মৃত্যুবরণ করেছেন মহিপুরে মক্তবের শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ: ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ বাউফলে জুতার দোকানের ক্যাশ কাউন্টার থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার, পরিচালক গ্রেফতার মির্জাগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা: মূল আসামিসহ তিনজন গ্রেপ্তার বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সম্রাট রিপন গ্রেপ্তার দুমকিতে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ পাওনাদারের নাম শিশু রামিসাসহ সারাদেশের ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

একদিন পেছাল মোদির শপথ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তবে তার শপথ অনুষ্ঠান একদিন পিছিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের (৮ জুন) পরিবর্তে মোদি পরেরদিন রবিবার (৯ জুন) সন্ধ্যায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এর আগে, বুধবার বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অন্যান্য শরিক দলের সমর্থনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

 

আগামী রবিবার শপথ গ্রহণের মধ্য দিয়ে এক অনন্য মাইলফলক স্পর্শ করবেন নরেন্দ্র মোদি। তিনি জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অন্যান্য কীর্তি গড়বেন।

নরেন্দ্র মোদির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে ইতোমধ্যে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৮তম লোকসভা নির্বাচনে মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন।

তবে দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। দলটির দখলে গেছে ২৪০ আসন। আর কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট