1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ

ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, অসাম্প্রদায়িকতা, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ভোলায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন রোডে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবি নজরুলের সাহিত্যকর্ম, বিদ্রোহী চেতনা, মানবমুক্তি এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর অবস্থান নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন সংস্থাটির উপপরিচালক গোপাল চন্দ্র শীল ও টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য শুধু বিদ্রোহের প্রতীক নয়; তাঁর লেখায় সাম্য, মানবমুক্তি, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা রয়েছে। বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা বাড়ানো প্রয়োজন।

আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নজরুলের বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে কবির বিদ্রোহী চেতনা ও মানবিক দর্শন তুলে ধরেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও দর্শন সহজভাবে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট