1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ নজরুল বর্ষের বিভাগীয় একক অভিনয়ে দ্বিতীয় ভোলার সমৃদ্ধ পাল স্নিগ্ধ বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলায় পায়রা নদী থেকে প্রায় এক সপ্তাহ পুরনো বস্তাবন্দী এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, যুবককে হত্যার পর বস্তাবন্দী করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় পায়রা নদীর তীরে তীব্র পচা গন্ধ পেয়ে স্থানীয়রা খোঁজখবর নেন। পরে নদীর পাড়ে একটি বস্তা দেখতে পান, যার মধ্য থেকে মরদেহের একটি হাত বাইরে বেরিয়ে ছিল এবং চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুধবার রাত সাড়ে ৭টার দিকে ট্রলারের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত মরদেহটি পচন ধরা ও পোকায় আক্রান্ত অবস্থায় ছিল।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, ‘ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে ওই যুবককে হত্যা করে বস্তায় ভরে দুর্বৃত্তরা পায়রা নদীতে ফেলে দেয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহত যুবকের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট