1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ নজরুল বর্ষের বিভাগীয় একক অভিনয়ে দ্বিতীয় ভোলার সমৃদ্ধ পাল স্নিগ্ধ বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় আদালতে হাজিরা দিতে এসে আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন একটি মামলার বাদী দম্পতি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আটক হামলাকারী বেল্লাল হোসেনকে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালতের বিচারক শেখ মো. পনির এ দণ্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ১৩১/২৬ নম্বর মামলার এক আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন। ওই আসামির জামিন শুনানির দিন ধার্য থাকায় মামলার বাদী মো. মানিক ও তাঁর স্ত্রী রেখা বেগম আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

পরে আদালত থেকে বের হওয়ার সময় বেল্লাল হোসেনসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ তাৎক্ষণিকভাবে বেল্লাল হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে।

পরে বিচারক শেখ মো. পনির আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার ঘটনায় বেল্লাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের স্টেনোগ্রাফার আল মামুন জানান, ‘আদালত থেকে বের হওয়ার সময় মামলার বাদীর ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল থেকেই বেল্লাল হোসেনকে আটক করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট