1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড

পিরোজপুরে ফলের গুদামে বৈদ্যুতিক তার চুরির সময় যুবক আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে একটি ফলের গুদাম থেকে বৈদ্যুতিক সার্ভিস তার ও অন্যান্য মালামাল চুরির সময় সাগর শেখ (২৭) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক যুবক সাগর শেখ নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা শেখের ছেলে।

গুদামের মালিক রাজু হাওলাদার জানান, বুধবার রাত ৮টার দিকে পুরাতন পৌরসভা সড়কে অবস্থিত তার ফলের গুদামে বিদ্যুতের সার্ভিস তারসহ অন্যান্য মালামাল চুরির সময় স্থানীয়রা চোরকে হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, চুরির অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট