1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড

শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ভোলার সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান পারভেজের ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এই গণসংযোগ করেন। গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ এবং সমর্থকরা উপস্থিত থাকেন।

গণসংযোগকালে মাহফুজুর রহমান পারভেজ ইউনিয়নের বিভিন্ন এলাকা সর্বস্তরের মানুষের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।

এ সময় সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান এবং এলাকার নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরেন। এসময় পারভেজ ভোটারদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন যে, আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে এসব সমস্যার স্থায়ী সমাধান করবেন।

গণসংযোগকালে মাহফুজুর রহমান পারভেজ বলেন, “আমি এই শিবপুর ইউনিয়নেরই সন্তান। মেঘনার ভয়াবহ ভাঙনে আমাদের ইউনিয়ন আজ বিপর্যস্ত। অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহু সম্ভ্রান্ত পরিবার আজ ভিটামাটি হারিয়ে নিঃস্ব। ভাঙনকবলিত মানুষের এই কষ্ট আমি নিজের মন দিয়ে উপলব্ধি করি।”

তিনি আরও বলেন, আমার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের সেবা করে এসেছেন। আমিও জনগণের প্রতিনিধি হয়ে সেবা করতে চাই।

তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান নির্বাচীত হলে মেঘনার ভাঙন থেকে ইউনিয়নকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবো। ইউনিয়নের ভাঙাচোরা রাস্তাঘাটের আধুনিকায়ন। স্থানীয় জেলেদের ভাগ্য উন্নয়ন এবং দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখবো।

উল্লেখ্য, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহফুজুর রহমান পারভেজ শিবপুর ইউনিয়নের কৃতি সন্তান মরহুম এ্যাডভোকেট মোস্তফা কামাল এর সুযোগ্য পুত্র । পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরেই তিনি এবার শিবপুরবাসীর ভাগ্য উন্নয়নে হাল ধরতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট