1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড

মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠনের মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি রাতিন জোমাদ্দার (২৩) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের আ. কাদের জোমাদ্দারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের বেতাগী-মির্জাগঞ্জ সংযোগ সড়কের চালিতাবুনিয়া ব্রিজের ওপর একদল ব্যক্তি সমবেত হন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার উদ্দেশ্যে রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে জনসাধারণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে ব্যানার ও লিফলেট প্রস্তুত করেন।

এছাড়া নিজেদের শক্তি-সামর্থ্য প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনার অভিযোগও মামলায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর প্রযোজ্য ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট