1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকায় অভিযান: চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ৩ জন আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে চুরি, ছিনতাই ও মাদকসেবনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. শাকিল হাওলাদার (২২), মো. রাহাত বিশ্বাস (২৩) এবং মো. তুহিন বাদশা (২২)। তারা সবাই পটুয়াখালী শহরের সদর হাসপাতাল সংলগ্ন ও জিয়া সড়ক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক তিনজন বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের লক্ষ্য করে চুরি ও ছিনতাই করে আসছিলেন। হাসপাতাল এলাকার পরিত্যক্ত ভবনে নিয়ে ভুক্তভোগীদের মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং সেই অর্থ দিয়ে মাদক সেবনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযান শেষে আটক তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট