1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলার দুই পলাতক অভিযুক্ত মো. সালেক ও মো. ছারোয়ারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে ২৪ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জুলকুড়ি উত্তরপাড়া এলাকা থেকে মো. সালেক (৪০)-কে এবং ২৫ জুলাই ঢাকার গুলশান থানাধীন আজাদ মসজিদ এলাকা থেকে মো. ছারোয়ার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। উভয় অভিযুক্তের বাড়ি মহিপুর উপজেলার নয়াকাটা গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগী হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫)-এর দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৌলতলী মৌজায় ভুক্তভোগীর জমিতে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করেন।

বাধা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে হারিচ আহম্মদকে মারাত্মক জখম করে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ২০ জুলাই ভোরে তাকে মৃত ঘোষণা করেন। এরপর ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মো. সালেককে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এবং মো. ছারোয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট