1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর পৌরসভা নেতাদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলার সকল পৌরসভার সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পটুয়াখালী শহরের মল্লিকা রেস্তোরাঁর হলরুমে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী। এ সময় পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন জেলা মজলিসে শূরা সদস্য ও কলাপাড়া উপজেলা আমির মাওলানা আব্দুল কাইয়ুম।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবুল হাসান মোহাম্মদ আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের সংগঠনের মৌলিক কাজ তিনটি—দাওয়াত, সংগঠন ও সংঘবদ্ধতা। আজ অনেকেই আমাদের সমালোচনা করে, কিন্তু বাস্তবে তারা আমাদের অনেক কর্মসূচি অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য সৈয়দ আবুল আ’লা মওদুদী (রহ.) যে বৈজ্ঞানিক, সুশৃঙ্খল ও কুরআন-সুন্নাহভিত্তিক দর্শন উপস্থাপন করেছিলেন, তার কার্যকর বিকল্প এখনো তৈরি হয়নি।” তিনি আরও বলেন, এই দর্শনের মূল লক্ষ্য হলো যুবসমাজের চিন্তা-চেতনার ইতিবাচক পরিবর্তন ঘটানো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী কেন্দ্রীয় সেক্রেটারি ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান। এ ছাড়া শিক্ষাশিবিরে পটুয়াখালী সাংস্কৃতিক সংসদ ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

দিনব্যাপী এ কর্মসূচির সমাপনী পর্বে বিকেল ৫টায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমির মো. নাজমুল আহসান। তিনি সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সংগঠনের আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্ব বিকাশে দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে পৌরসভা পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট