1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বাউফলে তেতুলিয়া নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ চরগড়া জাল ধ্বংস

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চরগড়া জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য দপ্তর ও নৌ পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার তেতুলিয়া নদীর মোমিনপুর ও লালচর এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চরগড়া জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের সহকারী আনিচুর রহমান এবং কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
কালাইয়া নৌ পুলিশের পুলিশ পরিদর্শক আল মামুন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তেতুলিয়া নদী থেকে এসব অবৈধ চরগড়া জাল জব্দ করা হয়েছে। তিনি বলেন, নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে নদীতে মাছের স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে মৎস্যসম্পদের জন্য হুমকি সৃষ্টি করে। এ কারণে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট