1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বছরে ২০০ কোটি টাকার মাছের বেচাকেনা, বদলে যাচ্ছে পাঁচ শতাধিক পরিবারের জীবিকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’ হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি

ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বরিশালের হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. ফারুক ভূঁইয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাঁর মেয়েজামাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফারুক ভূঁইয়া হিজলা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

এরপর ওই তরুণী তাঁর মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী পরিবার বিচারের আশায় প্রায় ১৫ দিন ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু বিষয়টি নিয়ে দরকষাকষি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট