1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

কুয়াকাটার আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটায় ‘আলীশান’ নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সময় তার সঙ্গে থাকা স্বামী পরিচয়দানকারী যুবক আরিফ হোসেনকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত হোটেলটির ১০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তারের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে।

হোটেল রেজিস্ট্রার সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে ফাহিমা হোটেল কক্ষটি ভাড়া নেন। মাসিক চুক্তিতে তারা দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন।

হোটেল মালিক শহীদ হোসেন জানান, অবস্থানকালে কোনো ধরনের ঝগড়া বা অস্বাভাবিক পরিস্থিতি নজরে আসেনি। বুধবার বিকেল থেকে কক্ষটি তালাবদ্ধ দেখে সন্দেহ হলে রাতে জানালা দিয়ে তাকিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট