1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ভোলা সদরে কৃষক–কৃষাণী প্রশিক্ষণ ও প্রদর্শনী উপকরণ বিতরণ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ভোলা সদরে কৃষক–কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ ও প্রদর্শনী উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’–এর আওতায় দিনব্যাপী এ সক্ষমতা–বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি বিষয়ে হাতে–কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি, রোগ–বালাই ব্যবস্থাপনা, সবজি উৎপাদনে নতুন কৌশল, উচ্চফলনসম্পন্ন জাত নির্বাচন এবং মাঠপর্যায়ে সঠিক পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক–কৃষাণীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট